শাহাজান শাকিল : করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ—এই স্লোগানকে সামনে রেখে যশোরের মনিরামপুরে বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬।
রবিবার (৮ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের যৌথ উদ্যোগে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের পর একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা সমবায় অফিসার রনজিত কুমার দাশের সভাপতিত্বে এবং সমবায় নেতা ইলিয়াস হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মনিরামপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ সম্রাট হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মোঃ সম্রাট হোসেন বলেন, শোষকদের হাত থেকে কৃষক ও ক্ষুদ্র উদ্যোক্তাদের রক্ষা করে অর্থনৈতিক মুক্তি আনতে সমবায়ের কোনো বিকল্প নেই। সমবায়ের শক্তিকে কাজে লাগিয়ে আমাদের একটি আত্মনির্ভরশীল ও বৈষম্যহীন সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ে তুলতে হবে।
অনুষ্ঠানে মনিরামপুর প্রেসক্লাবের সভাপতি এস এম মজনুর রহমান, সাধারণ সম্পাদক মোতাহার হোসেন সহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং এলাকার বিপুলসংখ্যক সমবায়ী উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে সফল সমবায়ীদের মাঝে বিশেষ সম্মাননা ও স্বীকৃতি স্মারক প্রদান করা হয়।
