কেশবপুর (যশোর) প্রতিনিধি:
যশোরের কেশবপুরে এক মোটর ভ্যানচালককে পিঠে ছুরিকাঘাত করে তার ভ্যান ছিনতাই করেছে দুর্বৃত্তরা। গুরুতর আহত চালককে উদ্ধার করে প্রথমে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে অবস্থার অবনতি হলে চিকিৎসার জন্য দ্রুত খুলনায় ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে রেফার করা হয়েছে।
রোববার (৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে উপজেলার পাঁজিয়া ইউনিয়নের মাদারডাঙ্গা ছোট গ্রামে সাবেক চেয়ারম্যান নিজামুদ্দিনের বাড়ি সংলগ্ন সড়কে এই দুর্র্ধষ ছিনতাইয়ের ঘটনা ঘটে। ভ্যানচালকের নাম রেজাউল ইসলাম (৪৮)। তিনি কেশবপুর উপজেলার ভোগতী গ্রামের আনছার সরদারের ছেলে।
পরে পাঁজিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাস্টার মকবুল হোসেন মুকুল এর সহযোগিতায় তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।এ বিষয়ে কেশবপুর থানার এস আই আব্দুল হক জানান, এ ঘটনায় তদন্ত চলছে।
