, , ,

কালীগঞ্জ এমইউ কলেজের সংস্কার কাজে নিম্নমানের সামগ্রী অপসারণ করালেন এমপি আবু তালিব

আরো খবর

মোঃ সোহাগ, কালীগঞ্জ (ঝিনাইদহ) :
ঝিনাইদহের কালীগঞ্জ সরকারি মাহতাব উদ্দিন কলেজের সংস্কার কাজে অনিয়ম ও নিম্নমানের নির্মান সামগ্রী ব্যবহারের অভিযোগের পরিপ্রেক্সিতে কলেজটি পরিদর্শন করেছেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য মাওলানা আবু তালিব।

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে অনিয়মের খবর পেয়ে তিনি ঢাকা থেকে ফিরেই কলেজে গিয়ে চলমান সংস্কার কাজ পরিদর্শন করেন। এ সময় কাজের মান নিয়ে অসন্তোষ প্রকাশ করে নিম্নমানের নির্মান সামগ্রী অপসারণের ব্যবস্থা করেন।শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের অধীনে প্রায় ২৫ লাখ টাকা ব্যয়ে কলেজটির একাডেমিক ভবন ও পুরাতন অনার্স ভবনের মেরামত ও সংস্কার কাজ চলছে। মেসার্স আনোয়ার এন্টার প্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান কাজটি বাস্তবায়ন করছে।

অভিযোগ রয়েছে, কাজের শিডিউলে নতুন ইট ব্যবহারের কথা থাকলেও পুরাতন ইট ও ইটের টুকরা দিয়ে মেঝেতে সলিং করা হয়েছে। এছাড়া যথাযথ ভাবে মেঝে প্রস্তুত না করেই টাইলস বসানোর কাজ করা হচ্ছিল। এসব নিয়ে একটি স্চিত্র প্রতিবেদন বৃহস্পতিবারে দৈনিক প্রজন্ম একাত্তরে প্রকাশিত হয়।

পরিদর্শন কালে সংসদ সদস্য মাওলানা আবু তালিব বলেন,সরকারি উন্নয়ন কাজে কোনো ধরনের অনিয়ম ও নিম্নমানের সামগ্রী ব্যবহার করা যাবে না। কাজের গুনগত মান নিশ্চিত করতে হবে। কাজে কোনো প্রকার অনিয়ম বরদাশত করা হবে না। তিনি সংশ্লিষ্টদের কাজের নির্ধারিত শিডিউল ও মান বজায় রেখে সংস্কার কাজ সম্পন্ন করার নির্দেশনা দেন। কলেজের সংস্কার কাজে সরকারি অর্থের যথাযথ ব্যবহার এবং শিক্ষার পরিবেশ উন্নয়নে কাজের মান নিশ্চিত করার ব্যাপারে গুরুত্বারোপ করেন তিনি।

আরো পড়ুন

সর্বশেষ