, , ,

সাগরদাঁড়ি এম এম ইনস্টিটিউশনে দুর্নীতি ও অনিয়মের প্রতিবাদে মানববন্ধন

আরো খবর

কেশবপুর (যশোর) প্রতিনিধি:
যশোরের কেশবপুরের সাগরদাঁড়ি এম এম ইনস্টিটিউশনের এডহক কমিটির সভাপতি মেহেরুননেছা মেরি, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গৌতম কুমার দত্ত ও সহকারী শিক্ষক মোস্তাফিজুর রহমান বুলুর সীমাহীন দুর্নীতি, অনিয়ম, ক্ষমতার অপব্যবহার এবং স্থানীয় ব্যবসায়ীদের হয়রানির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার সাগরদাঁড়ি বাজারে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সাগরদাঁড়ি এম এম ইনস্টিটিউশনের দোকানের ব্যবসায়ী ও এলাকার সাধারণ জনগণের উদ্যোগে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন ব্যবসায়ী সোহরাব হোসেন, জিয়াউর রহমান, আশরাফুল ইসলাম, রবিউল ইসলাম, রেজাউল ইসলাম প্রমুখ। বক্তারা এডহক কমিটির সভাপতি মেহেরুননেছা মেরি, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গৌতম কুমার দত্ত ও সহকারী শিক্ষক মোস্তাফিজুর রহমান বুলুর অপসনের দাবি জানান। এ সময় দোকানের মালিকগন ও এলাকার শত শত সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

সর্বশেষ