, , ,

ঝিনাইদহে ইউপি চেয়ারম্যান গ্রেফতার

আরো খবর

ঝিনাইদহ প্রতিনিধি:
‎জেলার সদর উপজেলার হলিধানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাড. এনামুল হক নিলুকে গ্রেফতার করেছে পুলিশ। সন্ত্রাসবিরোধী আইনে নাশকতার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
‎
‎আজ বৃহস্পতিবার ভোররাতে নিজ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
‎
‎এনামুল হক নিলু সদর উপজেলার ৪ নং-হলিধানী ইউনিয়নের শালিয়া গ্রামের হাজী রুস্তম আলীর ছেলে। তিনি বর্তমানে ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।
‎
‎পুলিশ জানায়, গত ১০ নভেম্বর সদর উপজেলার নগরবাথান বাজার এলাকায় মহাসড়কে টায়ার জ্বালিয়ে নাশকতার চেষ্টা করে নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতা-কর্মীরা। ওই ঘটনায় সদর থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের হয়। ওই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।
‎
‎ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদউজ্জামান বলেন, গত ১০ নভেম্বর সদর থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী একটি মামলায় অ্যাড. এনামুল হক নিলুকে গ্রেফতার করা হয়েছে। নাশকতার চেষ্টা ও জানমালের ক্ষতিসাধনকারীদের বিরুদ্ধে পুলিশি অভিযান অব্যাহত থাকবে।

আরো পড়ুন

সর্বশেষ