, , ,

মণিরামপুর আ’লীগের পৌর সভাপতি আমজাদ হোসেন গ্রেফতার

আরো খবর

নিজস্ব প্রতিবেদক:যশোরের মণিরামপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পৌর শাখার সভাপতি আমজাদ হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২৭ নভেম্বর) বেলা আনুমানিক ২টা ২০ মিনিটের দিকে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

আমজাদ হোসেন পৌর এলাকার দূর্গাপুর গ্রামের স্থায়ী বাসিন্দা ।

স্থানীয়দের তথ্যমতে, ২০২৪ সালের ৫ আগস্টের পটপরিবর্তনের পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন। দীর্ঘদিন ধরেই তিনি হৃদরোগের (হার্টের) জটিল সমস্যায় ভুগছিলেন।
স্থানীয়রা আরও জানান, শুক্রবার স্থানীয় মসজিদে জুমার নামাজ আদায় শেষে প্রতিবেশীদের কাছ থেকে আসন্ন অপারেশনের জন্য দোয়া নিয়ে বাড়ি ফিরেছিলেন আমজাদ হোসেন। বাড়ি ফেরার পরপরই পুলিশ তাকে গ্রেফতার করে।

তার নাতি ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা মেহেদী হাসান সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন বার্তায় জানান, আগামী রবিবার তার দাদার ওপেন হার্ট সার্জারি করার কথা ছিল। অস্ত্রোপচারের আগে পরিবারের সবার সাথে দেখা করতে এবং দোয়া নিতে তিনি বাড়িতে এসেছিলেন। কিন্তু এ সময় পুলিশ তাকে গ্রেফতার করে নিয়ে যায়।

আমজাদ হোসেনের শারীরিক অবস্থার বিষয়ে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. মোহাম্মদ আব্দুল্লাহ আল মনজুর (এমবিবিএস, ডি-কার্ড) অপারেশনের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আমজাদ হোসেন অত্যন্ত ঝুঁকিপূর্ণ একজন হৃদরোগী এবং জরুরি ভিত্তিতে তার ওপেন হার্ট সার্জারি প্রয়োজন।

এ বিষয়ে মণিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু সাঈদ জানান, গ্রেফতারকৃত আমজাদ হোসেনকে ইতোমধ্যে আদালতে প্রেরণ করা হয়েছে।

আরো পড়ুন

সর্বশেষ