প্রতনিধিি:
যশোর জেলা পুলিশের বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ২৪ নেতাকর্মীকে গ্রফেতার করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় জেলার ৯টি থানা, সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল ও জেলা গোয়েন্দা শাখার (ডিবি) সমন্বয়ে পরিচালিত অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, জেলার বিভিন্ন স্থানে একযোগে এ অভিযান পরিচালনা করে জেলা পুলিশের বিভিন্ন ইউনিট। অভিযানে যশোর কোতোয়ালি মডেল থানা পুলিশ ৪ জনকে গ্রেফতার করে। তারা হলেন শিপন মোল্ল্যা, মিজানুর রহমান, মুন্না বিশ্বাস ও ফরহাদ
বুধবার ২৫ নভেম্বর দুপুরে বিষয়টি নিশ্চিত করেন কোতোয়ালি মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) বদরুজ্জামান মোল্লা।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় নাশকতার মামলায় কোতোয়ালি মডেল থানা পুলিশ ৪ জনকে গ্রফেতার করেছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানো হবে।
তিনি আরও জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে যশোর জেলা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
