, , ,

আন্দোলনের দ্বিতীয় দিন জলাবদ্ধতা নিরসনের দাবিতে ডিসি অফিসের সামনে ভবদহবাসী

আরো খবর

 

 

প্রতিনিধি
ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির ৬ দফা দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচির আজ দ্বিতীয় দিন।
সোমবার দুপুর ১২টা থেকে ভবদহ জলমগ্ন এলাকার শ’য়ে শ’য়ে মানুষ আজও অবস্থান নিয়েছেন যশোরের জেলা প্রশাসক কার্যালয়ের সামনে।
অবস্থান কর্মসূচি চলাকালে সংগঠনের আহ্বায়ক রণজিৎ বাওয়ালী বলেন, আমরা মানুষকে বাঁচানোর দাবিতে আন্দোলন করছি। ভবদহ অঞ্চলে গত ৭ বছর ফসল নেই; গত ৪০ বছর ধরে আমরা জলের ভেতরেই বাস করছি। বাড়ি-ঘরে জল, না খেয়ে মরছি! সেইকারণে ওই অঞ্চলের মানুষ ফুঁসে উঠেছে।
তিনি বলেন, ভবদহ অঞ্চলের সন্তানরা মায়ের কাছে কাঁদছে- খাতি দ্যাও! কিন্তু মা কোত্থেকে খাবার দেবে।
তিনি প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে বলেন, অঅপনিও তো একজন নারী; সন্তানের দরদ তো বোঝেন। আপনার সন্তানের সঙ্গে আমাদের সন্তানের ফারাকটা কী-তাই তো বুঝছি না।
তিনি বলেন, প্রধানমন্ত্রী বলছেন- নদী বাঁচলে দেশ বাঁচবে; আমরাও তো নদী বাঁচানোর আন্দোলন করছি। কিন্তু আমাদের কথা কেন বুঝতে চাইছেন না, কেন কর্ণপাত করছেন না।
তিনি হুশিয়ার উচ্চারণ করে বলেন, আমাদের আন্দোলন চলবে; আরও বেশি বেগবান হবে। এই আন্দোলনের ফলে দেশের ভিত নড়ে যাবে।
আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত ফিরে যাওয়ার আর কোনও জায়গা নেই। হয় দাবি আদায়, নইলে লাশ হয়ে ফিরবো। পরবর্তীতে ডিসি অফিসের সামনে আত্মাহুতির কর্মসূচি দেবো- উল্লেখ করেন তিনি।
অবস্থান চলাকালে কপোতাক্ষ বাঁচাও আন্দোলনের আহ্বায়ক অনিল বিশ্বাস আন্দোলনকারীদের প্রতি সংহতি জানিয়ে বলেন, দিল্লিতে কৃষকরা ৩৮০দিন পর্যন্ত আন্দোলন করে বিজয় ছিনিয়ে এনেছেন। তাদের আন্দোলন গোটা উপমহাদেশে উদাহরণ সৃষ্টি করেছে। আপনারাও লড়াই করে বিজয়ী হবেন; এর বিকল্প নেই।
অবস্থান চলাকালে অন্যদের মধ্যে ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির উপদেষ্টা ইকবাল কবির জাহিদ, গাজী আব্দুল হামিদ, চৈতন্য কুমার পাল, শিবপদ বিশ্বাস, অধ্যাপক অনিল বিশ্বাস, কার্তিক বকসী, ভগিরথ হালদার, প্রদীপ হালদার, দিপঙ্কর বকসী, কমল সাধু, কণিকা রায়, করুণা মিস্ত্রি, জিল্লুর রহমান ভিটু, হারুন অর রশিদ প্রমুখ।
প্রসঙ্গত, সরকারকে মিথ্যা তথ্য প্রদান, নদী হত্যা, জনপদের অবর্ণনীয় দুঃখ-দুর্দশা, ফসল-বসতবাড়ি-জানমালের ক্ষয়ক্ষতির সাথে জড়িত পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীসহ সংম্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, প্রস্তাবিত প্রায় ৪৫ কোটি টাকার ‘ভবদহ ও তৎসংলগ্ন বিল এলাকার জলাবদ্ধতা দূরীকরণ’ অবিবেচনাপ্রসূত প্রকল্প বাতিল, ক্রাশ প্রোগ্রামের মাধ্যমে মাঘী পূর্ণিমার আগেই বিল কপালিয়ায় টিআরএম (জোয়ারাধার) চালু, আমডাঙ্গা খাল সংস্কার প্রকল্প দ্রুত বাস্তবায়ন ও কাজের স্বচ্ছতা আনতে আন্দোলনকারী সংগঠনগুলোর নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি ও সেনাবাহিনির তদারকিতে সম্পন্ন করা, ভবদহ স্লুইস গেটের ভাটিতে পাইলট চ্যানেল করতে ৫-৬টি স্কেভেটর লাগানো, ২১, ৯ ও ৮ ভেন্টের গেটসমূহ উঠানামা করানোর ব্যবস্থা এবং জনপদের মানুষের ক্ষয়ক্ষতির জন্যে ক্ষতিপূরণ, কৃষিঋণ মওকুফ ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতের ৬ দফা দাবিতে এই অবস্থান কর্মসূচি গতকাল রবিবার থেকে শুরু হয়েছে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ