, , ,

কেশবপুরে পিটিএফ’র প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

আরো খবর

 

কেশবপুর (যশোর) প্রতিনিধি
কেশবপুরে সোমবার প্যারামেডিকেল অ্যান্ড টেকনোলোজি ফাউন্ডেশনের (পিটিএফ) খুলনা বিভাগীয় শাখা পরিচালকদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শহরের মাইকেল মোড়ে প্রতিষ্ঠানের প্রধান কার্যালয়ে এই একদিনের প্রশিক্ষণ কর্মশালায় পিটিএফ’র খুলনা বিভাগের ৪৯ জন শাখা পরিচালক অংশগ্রহণ করেন।
পিটিএফ’র চেয়ারম্যান এ কে আজাদ ইকতিয়ারের সভাপতিত্বে ও মিডিয়া কর্মকর্তা উৎপল দে’র সঞ্চালনায় প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতা করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেন। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, অবসরপ্রাপ্ত স্বাস্থ্য পরিচালক ও প্রতিষ্ঠানের উপদেষ্টা ডা. হেদায়েতুল ইসলাম, উপজেলা কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক শংকর কুমার পাল, শিক্ষক মতিয়ার রহমান, প্রতিষ্ঠানের ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম, প্রকল্প পরিচালক ডা. সাত্তারুজ্জামান, সদস্য ইসহাক আলী, প্রশাসনিক কর্মকর্তা মুশফিক আজাদ প্রান্ত প্রমুখ।
প্রশিক্ষণ কর্মশালার পরে পিটিএফ’র খুলনা বিভাগের ৪৯ জন শাখা পরিচালকের মধ্যে ১০ জনকে সেরা ঘোষণা করা হয়। অনুষ্ঠানের অতিথিবৃন্দরা তাদের হাতে পুরস্কার তুলে দেন। #

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ