হুমায়ুন কবির কালীগঞ্জ,ঝিনাইদহ :
কালীগঞ্জ উপজেলার নবাগত সহকারী কমিশনার (ভূমি) মোঃ হাবিবুল্লাহ’র নেতৃত্বে দ্বিতীয়বারের মতো আজ স্বাস্থ্যবিধি প্রতিপালনে মোবাইল কোর্ট পরিচালিত হয়।
কোভিড-১৯ এর বিস্তার রোধে স্বাস্থ্যবিধি প্রতিপালন জোরদার করতেই আজ কালীগঞ্জ উপজেলার বাসস্ট্যান্ড যশোর রোড, বাজার রোড, জনতা ব্যাংক মোড়, কালীবাড়ি মোড়সহ বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট পরিচালনা ও মাস্ক বিতরণ করা হয়। মোবাইল কোর্ট পরিচালনাকালীন সময়ে স্বাস্থ্যবিধি অমান্য করার দায়ে ৭ টি মামলায় ১,৭০০ টাকা অর্থদণ্ড প্রদান ও আদায় করা হয়। সহকারী কমিশনার(ভূমি) মো:হাবিবুল্লাহ জানান,বিশ্বময় করোনা পরিস্থিতি স্বাস্থ্যবিধি মেনে চলার কোন বিকল্প নেই। তাই সরকারি নির্দেশনা অনুযায়ী কোভিড-১৯ এর বিস্তার রোধে কালীগঞ্জ উপজেলায় বিভিন্ন স্থানে অভিযান আরো জোরদার করা হবে এবং অব্যাহত থাকবে।
