, , ,

কাশিমপুর ইউনিয়নের চেয়ারম্যানকে মৎস্য জীবী লীগের শুভেচ্ছা

আরো খবর

যশোর জেলা মৎস্য জীবী লীগের কার্যকরী সদস্য শরিফুল ইসলাম বিপুল ভোটের মাধ্যমে কাশিমপুর ইউনিয়নের নির্বাচনে চেয়ারম্যান হিসাবে নির্বাচিত হওয়ায় বিকেল তিন টায় নওদা গ্রামে তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান যশোর জেলা মৎস্য জীবী লীগের আহবায়ক মোঃ আবু তোহা। এ সময় উপস্থিত ছিলেন জেলা মৎস্য জীবী লীগ নেতা শাহীদ ইমরান সবুজ, রবিউল ইসলাম, সিরাজুল ইসলাম, শেখ সাদেক, ইউনুস আলী, জুয়েল হোসেন, মনিরুল ইসলাম, ইজাজুল ইসলাম, লাবলু মিয়া, আবুল খায়ের, লিটন মিয়া প্রমুখ।

 

শাবি ভিসির মন্তব্যে জাবি এলামনাই এর নিন্দা ও প্রতিবাদ
জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন যশোর জেলা শাখার সভাপতি আলী সাজ্জাদ মাসুম ও সাধারণ সম্পাদক মোঃ আবু তোহা এক বিবৃতিতে জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের মেয়েদের সম্পর্কে শাহজালাল বিশ্ব বিদ্যালয়ের ভিসি ডক্টর ফরিদ আহমেদের মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে তাঁর পদত্যাগের দাবি জানিয়েছেন। নেতৃবৃন্দ বলেন, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের মেয়েদের সম্পর্কে যে ধরনের মন্তব্য করা হয়েছে আমরা মনে করি তাতে সকল বিশ্ব বিদ্যালয়ের মেয়েদের অসম্মান ও শ্লীলতাহানি করা হয়েছে। মেয়ে দের সম্পর্কে আমাদের যে অসুস্থ চিন্তা চেতনা, মন – মানসিকতা তাতে আরও জল ঢালা হয়েছে। নেতৃবৃন্দ বলেন, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের কোন মেয়ে কিংবা ছেলে কোনো শিক্ষার্থীই এখানে সারারাত ঘোরাঘুরি করে না। করতে পারেও না। জাবি থেকে পাশ করে অনেক মেয়ে সরকারের অনেক গুরত্ত্বপূর্ন পদে অত্যন্ত নিষ্টার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছেন। অবি লম্বে শাবি ভিসিকে তার কুরুচিপূর্ণ ও বিতর্কিত মন্তব্য প্রত্যাহারের জোর দাবি জানিয়েছেন। বার্তা প্রেরকঃ সেলিম রেজা অর্থ সন্পাদক জাবি এলামনাই এসোসিয়েশন যশোর

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ