, , ,

কেশবপুরে আনসার ভিডিপির উদ্যোগ গ্রামীণ সড়ক মেরামত ও জলাবদ্ধতা নিরসন

আরো খবর

কেশবপুর প্রতিনিধি:যশোরের কেশবপুর উপজেলার সাগরদাঁড়ি ইউনিয়নের সাগরদাঁড়ি গ্রামের মোড়লপাড়া এলাকার দীর্ঘদিন ধরে অবহেলিত ও চলাচলের অনুপযোগী একটি গ্রামীণ সড়ক স্বেচ্ছাশ্রমের মাধ্যমে মেরামত করা হয়েছে। একই সাথে নিচু এলাকার জলাবদ্ধতা নিরসনে কার্যকর ব্যবস্থা গ্রহণ করেছে স্থানীয় আনসার ও ভিডিপি।

সোমবার (৩ আগস্ট) উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ মিয়াজান আলীর উদ্যোগে এবং আনসার সদস্যদের প্রত্যক্ষ অংশগ্রহণে প্রায় ১২০ ফুট দীর্ঘ সড়কটির সংস্কার কাজ ও পানি নিষ্কাশনের ব্যবস্থা সম্পন্ন হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, মোড়লপাড়া এলাকার এই সড়কটি দিয়ে প্রতিদিন বহু মানুষ যাতায়াত করেন। সম্প্রতি অধিক বৃষ্টিপাতের কারণে সড়কটি কাদা ও জলাবদ্ধতায় চলাচলের একেবারেই অনুপযোগী হয়ে পড়েছিল, যা সাধারণ মানুষের চরম দুর্ভোগের কারণ হয়ে দাঁড়ায়।

দুর্ভোগের বিষয়টি উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ মিয়াজান আলীকে অবগত করা হলে তিনি তাৎক্ষণিকভাবে যশোর জেলা কমান্ড্যান্ট জনাব মাজহারুল ইসলাম ভূঁইয়াকে বিষয়টি জানান। জেলা কমান্ড্যান্টের পরামর্শক্রমে দ্রুত আনসার সদস্যদের স্বেচ্ছাশ্রমের মাধ্যমে কাজ শুরু হয়।

উপজেলার ২ নম্বর সাগরদাঁড়ি ইউনিয়নের দলনেতা মোঃ আলী হোসেন ১০ নম্বর সাতবাড়িয়া ইউনিয়নের দলনেতা তালিব হোসাইন ও প্লাটুনভুক্ত ভিডিপি সদস্যদের সাথে নিয়ে সড়ক সংস্কারের পাশাপাশি পাইপ সেটিংয়ের মাধ্যমে জমে থাকা পানি নিষ্কাশনের ব্যবস্থা করে দেন। আনসার-ভিডিপি সদস্যদের এই স্বতঃস্ফূর্ত প্রচেষ্টায় সড়কটি পুনরায় চলাচলের উপযোগী হয়ে ওঠে এবং স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের কষ্টের অবসান ঘটে।

দুর্ভোগ লাঘবে উপজেলা ও ইউনিয়ন আনসার-ভিডিপির সদস্যরা এগিয়ে আসেন এবং স্বতঃস্ফূর্তভাবে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে সড়ক সংস্কার ও জমে থাকা পানি নিষ্কাশনে কাজ করেন। এতে সড়কটি পুনরায় চলাচলের উপযোগী হয়ে ওঠে এবং স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের কষ্টের অবসান ঘটে।

সড়ক সংস্কার ও সংস্কার কাজ তদারকিকালে উপস্থিত ছিলেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মিয়াজান আলী,সাগরদাঁড়ি ইউনিয়ন আনসার ও ভিডিপি দলনেতা মোঃ আলী হোসেন,সাগরদাঁড়ি ইউনিয়ন আনসার ও ভিডিপি প্লাটুন কমান্ডার ইয়াসিন আলী,সহকারী ইউনিয়ন আনসার প্লাটুন কমান্ডার আনোয়ার হোসেন,১০ নম্বর সাতবাড়িয়া ইউনিয়ন দলনেতা তালিব হুসাইন, ৮ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি সোহরাব হোসেন

 

আনসার ও ভিডিপির এই জনকল্যাণমুখী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন মোড়লপাড়া ও আশেপাশের এলাকার অধিবাসীরা। কর্মকর্তা মিয়াজান আলীসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে স্থানীয়রা বলেন, সরকারি বা সামাজিক উদ্যোগে এ ধরনের সেবামূলক কাজ অব্যাহত থাকলে গ্রামীণ অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি সাধারণ মানুষের দুর্ভোগ অনেকটাই কমে আসবে।

আরো পড়ুন

সর্বশেষ