, , ,

কেশবপুরে ক্রীড়া সংগঠক এ্যাড. কেসমত আলীর শোকসভা  

আরো খবর

কেশবপুর(যশোর) প্রতিনিধি:
 যশোরের কেশবপুরের ক্রিড়া সংগঠক ও এ্যাডভোকেট কেসমত আলীর প্রয়ানে শোকসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে কেশবপুর প্রেসক্লাব হলরুমে কেশবপুরের আইনজীবীদের উদ্যোগে সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন এ্যাডভোকেট আবু বকর সিদ্দিকী।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, যশোর জেলা আইনজীবি সমিতির সভাপতি ও জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মরহুম কেসমত আলীর ছেলে মিনহাজুল কবির রানা, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আব্দুর রাজ্জাক, ইউপি চেয়ারম্যান আলা উদ্দিন আলা, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ উজ জামান খান, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফুয়াদ, সাবেক সাধারণ সম্পাদক জয়দেব চক্রবর্তী ও মোতাহার হোসাইন, এ্যাডভোকেট মিলন মিত্র, নূরে আলম পান্নু, কামরুজ্জামান, নাগরিক সমাজের সাধারণ সম্পাদক স্বপন মন্ডল, প্রভাষক মশিউর রহমান, সাবেক শিক্ষক বজলুর রহমান খান, মুজিবুর রহমান প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন এ্যাডভোকেট ওজিয়ার রহমান।

আরো পড়ুন

সর্বশেষ