কেশবপুর (যশোর) প্রতিনিধি:
যশোরের কেশবপুরে শনিবার বিকালে বেলকাটি গ্রামের বেলকাটি দক্ষিণ পাড়া জামে মসজিদের মুসাল্লি ও এলাকাবাসিদের মাঝে আস-সুন্নাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে গাছের চারা বিতরণ করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন মসজিদের ইমাম শফিকুল ইসলাম, কেশবপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান, বেলকাটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বিল্লাল হোসেন, বিশিষ্ট সমাজ সেবক আবু তালেব, আব্দুস সাত্তার উথান, কবির হোসেন, গোলাম মোস্তফা প্রমুখ। ১৫০ টি পরিবার ও মসজিদের মুসুল্লিদের মাঝে ১৫০ পিস আম ও ১৫০ পিস লিচুর চারা বিনামূল্যে বিতরণ করা হয়েছে।
