কেশবপুর/চৌগাছা (যশোর)প্রতিনিধি:কেশবপুর ও চৌগাছা থানা পুলিশের অভিযানে আওয়ামী লীগ ও যুবলীগের ৫ নেতা গ্রেফতাকে গ্যেফতার করা হয়েছে।
রবিবার (৭ জুন) রাতে কেশবপুর পৌর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সালাউদ্দিন ও ৩নং মজিদপুর ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলামকে গ্রেফতার করে পুলিশ।
থানা সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ১২ ডিসেম্বর থানার সুফলাকাটি ইউনিয়নে মারামারি মামলায় তাদেরকে গ্রেফতার করা হয়েছে। যার মামলা নং-০৬।
এ ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ রোকসানা খাতুন বলেন, গ্রেফতারকৃত আসামিদের সোমবার সকালে যশোর আদালতে প্রেরণ করা হয়েছে।
অপর দিকে চৌগাছায় পৃথক অভিযানে আওয়ামী লীগ ও যুবলীগের তিন নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (৮ জুন) রাত সাড়ে ১২টার দিকে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, নারায়ণপুর ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি মো. সোহরাব হোসেন ওরফে বিশে (৪৯), চৌগাছা উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. কামরুজ্জামান (৫২) এবং উপজেলা আওয়ামী লীগের সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. শফিক হায়দার (৩৮)।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা চৌগাছা থানায় সন্ত্রাসবিরোধী আইনের বিভিন্ন ধারায় দায়ের হওয়া নাশকতা মামলার এজাহারভুক্ত আসামি।
