, , ,

কেশবপুর পিকাপ ড্রাইভার একতা সমিতির নির্বাচনে সভাপতি ওয়াহিদুজ্জামান, সম্পাদক মিজান

আরো খবর

 

কশবপুর (যশোর) প্রতিনিধিঃ
কেশবপুর পিকাপ ড্রাইভার একতা সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে ওয়াহিদুজ্জামান সভাপতি ও সিদ্দিকুর রহমান মিজান সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন। শুক্রবার শহরের কেশবপুর পিকাপ ড্রাইভার একতা সমিতির কার্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে সহ-সভাপতি পদে ফারুক হোসেন বাবুল ও আলমগীর হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক হোসেন, সহসাধারণ সম্পাদক শামীম রেজা, সাংগঠনিক সম্পাদক আবুল বাশার, প্রচার সম্পাদক জাহিদ হাসান ও কোষাধ্যক্ষ পদে শাহীন আলম জয় পেয়ছেন।
যশোর জেলা পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়নের অন্তর্ভুক্ত কেশবপুর পিকাপ ড্রাইভার একতা সমিতির এ নির্বাচন সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে ৮৪ জন চালক তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। ৮টি পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন ১৫ জন।নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ছিলেন, শ্রমিক নেতা মুজিবর রহমান, সদস্য সচিব রুহুল কুদ্দুস ও সদস্য আসিফ খান। নির্বাচন তদারকি করেন, যশোর জেলা পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সেলিম রেজা মিঠুসহ জেলার শ্রমিক নেতৃবৃন্দ। #

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ