, , ,

নওয়াপাড়া ভৈরব নদে গোসল করতে নেমে শিশু নিখোঁজ

আরো খবর

অভয়নগর (যশোর) প্রতিনিধি,

যশোরের অভয়নগর উপজেলার শ্রীধরপুর ইউনিয়নের দক্ষিণ দিয়াপাড়া পূর্বাঞ্চল খেয়াঘাট এলাকায় ভৈরব নদে গোসল করতে নেমে জুনায়েদ (৫) নামে এক শিশু নিখোঁজ হয়েছে।

নিখোঁজ জুনায়েদ ওই এলাকার শহিদুল ইসলামের ছেলে।

স্থানীয় ও স্বজনরা জানায়, বুধবার বেলা ১১টার দিকে শহিদুল ইসলামের দুই ছেলে বায়েজিদ (৭) ও জুনায়েদ (৫) একসঙ্গে ভৈরব নদে গোসল করতে নামে। গোসলের একপর্যায়ে জুনায়েদ পানিতে ডুবে নিখোঁজ হয়।

ঘটনার পর স্থানীয়রা নদে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।

পরে ডুবুরি দলকে খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধারে তৎপরতা শুরু করে। এবিষয়ে নওয়াপাড়া ফায়ার সার্ভিসের লিডার ফারুক আহমেদ বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে ছুটে আসি উদ্ধার কাজ শুরু করি। খুলনা থেকে আগত ডুবুরী দলের প্রধান শহিদুল ইসলাম বলেন শিশুটিকে আমরা উদ্ধারের চেষ্টা অব্যহত রেখেছি। এই রিপোর্ট লেখা পর্যন্ত উদ্ধার অভিযান চলমান রয়েছে।

আরো পড়ুন

সর্বশেষ