, , ,

পাইকগাছায় রাড়ুলী ইউনিয়নের ইটের রাস্তাটি জরাজীর্ণ ও চলাচলের অযোগ্য

আরো খবর

 

আলাউদ্দীন রাজা পাইকগাছা।।
পাইকগাছা উপজেলার রাড়ুলী ইউনিয়নের ষষ্টীতলা বাজার হতে কুসখালী কালভার্ট পর্যন্ত ইটের রাস্তাটি দেখার কেউ নেই। রাস্তা জরাজীর্ণর কারনে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।যথাযথ কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছে এলাকাবাসী বাসী।
জানা যায়, উপজেলার রাড়ুলী ইউনিয়নের ষষ্টীতলা বাজার হতে দাশপাড়া হয়ে কুসখালী কালভার্ট পর্যন্ত প্রায় ২ কিলোমিটার দীর্ঘ রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। রাস্তার বিভিন্ন স্থানে ইট উঠে জরাজীর্ণ হয়ে গেছে।ভ্যান, সাইকেল, মটরসাইকেল, ঘোড়ার গাড়ি সহ কোন যানবাহন চলাচল করতে পারে না।ফলে বিল থেকে ধান সহ অন্যান্য ফসল লাগানো ও উঠানো খুবই কষ্টে রয়েছে সাধারণ মানুষ । নির্বাচন আসলে প্রার্থীরা নানান প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবায়ন হয় না। এলাকার সুধী অধ্যক্ষ হরেকৃষ্ণ দাশ জানান রাস্তাটি দীর্ঘদিন জরাজীর্ণ অবস্থায় আছে, চলাচলের অনুপযোগী, রাস্তাটি সংস্কার করার জন্য জনপ্রতিনিধি ও প্রসাশনের হস্তক্ষেপ কামনা করেছেন।রাড়ুলী ইউনিয়নের চেয়ারম্যান অধ্যক্ষ আবুল কালাম আজাদ জানান রাস্তা বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হবে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ