, , ,

ভোট ডাকাতি করতে গিয়ে অস্ত্রসহ আটক সেই সরকারি কর্মকর্তা স্বপন সাময়িক বরখাস্ত

আরো খবর

ঢাকা প্রতিনিধি: ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট কেন্দ্র দখল করতে গিয়ে অস্ত্রসহ আটক ড. ইকবাল হক স্বপনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সোমবার বাংলাদেশ কৃষি গবেষণা কেন্দ্রের মহা পরিচালক ড.দেবাশীষ সরকার স্বাক্ষরিত এক পত্রে তার বিরুদ্ধে এই ব্যবস্থা নেয়া হয়। সরকারি চাকরি প্রবিধানমালা ২০২১ এর ৫৪(৪) উপ-বিধি মোতাবেক মামলা নিস্পত্তি না হওয়া পর্যন্ত তার বিরুদ্ধে এই আদেশ বলবত থাকবে। তবে আদালত কর্তৃক তিনি দোষী সাব্যস্থ হলে তাকে চাকরি থেকে অব্যাহতি দেয়া হবে।
পুলিশ জানায়, ৫ জানুয়ারি মুন্সিগঞ্চ গজারিয়া উপজেলার হোসেনন্দি ইউনিয়ন পরিষদ নির্বাচনের দিন ভোট কেন্দ্র দখল দিতে গিয়ে যৌথ বাহিনীর হাতে ইকবাল হক স্বপনসহ ৮ জন অস্ত্রসহ গ্রেফতার হন। এসময় তাদের কাছ থেকে ৬ টি শটগান এবং ৫৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তাদেরকে গজারিয়া থানায় সোপর্দ করে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়। বর্তমানে ইকবাল হক স্বপনসহ আটককৃতরা জেল হাজতে রয়েছেন।
সুত্র জানায়, স্বপনের ভাই হোসেনন্দি ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে প্রতিদ্ব›িদ্ধতা করেন। তার বিজয় নিশ্চিত করতে তারা অস্ত্র নিয়ে ভোট কেন্দ্রে যাচ্ছিলেন। গোপন সূত্রে খবর পেয়ে যৌতবাহিনীর সদস্যরা তাদেকে পাকড়াও করে। ড. ইকবাল মাহমুদ বারি গাজী পুর আঞ্চলিক গবেষণা কেন্দ্রে উর্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। তিনি ওই দিন দপ্তরিক ছুটি না নিয়ে ভোট ডাতাতি করতে যান। এদিকে সরকারি কর্মকর্তা অস্ত্রসহ গ্রেফতারের ঘটনা নিয়ে ব্যাপক তোলপাড় শুরু হয়। বিষয়টি উর্ধতন কর্তৃপক্ষের নজরে আসার পর তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সুত্রজানায়, তার বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির এবং সন্ত্রাসী কার্যকলাপের অসংখ্য অভিযোগ রয়েছে। প্রভাবশালী এক নেতার ছত্রছায় তিনি দীর্ঘদিন যাবত এসব অপকর্ম করে আসছেন। তিনি গ্রেফতার হওয়ার পর ওই নেতা তাকে ছাড়ানোর জন্য জোর তদ্বির চালান বলে জনশ্রতি রয়েছে।#

 

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ