বিশেষ প্রতিনিধি
যশোর জেলা আইনজীবী সমিতির নির্বাচন শনিবার ২৮ নভেম্বর অনুষ্ঠিত হয়েওেছ। সকাল ১০ টা থেকে ভোট গ্রহন শুরু হয়ে বিকাল ৪ টায় শেষ হয়েছে। এবার ভোটে সমিতির ৬০২ জন ভোটারের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেন ৫৮৬জন। ভোট পড়েছে ৯৭ দশমিক ৩৪ শতাংশ। প্রধান নির্বাচন কমিশনার মো. মহাসিন আলী এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি সাংবাদিকদর জানান, জানান, সন্ধ্যা ৬টা থেকে ভোট গণনা শুরু হয়েছে।এরআগে শনিবার সকাল ১০টায় ভোট গ্রহণ শুরু হয়ে বিকাল ৫ টায় শেষ হয়। । উৎসবমুখর পরিবেশে ভোট দেন সমিতির সদস্যরা। এবারের নির্বাচনে সভাপতি পদে ২ জন এবং সাধারণ সম্পাদক পদে ৪ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। সভাপতি পদে বিএনপি-সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রার্থী অ্যাডভোকেট সৈয়দ এ এইচ সাবেরুল হক সাবু। তিনি যশোর জেলা বিএনপি ও জেলা আইনজীবী সমিতির বর্তমান সভাপতি। তিনি সরকারি (পিপি) হিসেবেও দায়িত্ব পালন করছেন। একই পদে জামায়াত-সমর্থিত লইয়ার্স কাউন্সিলের প্রার্থী জ্যেষ্ঠ আইনজীবী ইসমত হাসার। তিনি জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পিপি এবং সমিতির সাবেক সাধারণ সম্পাদক । সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের অ্যাডভোকেট নূর আলম পান্নু, লইয়ার্স কাউন্সিলের আ. ক. ম. মনিরুল ইসলাম, গণতান্ত্রিক আইনজীবী সমিতির মোস্তফা হুমায়ুন কবির মোল্যা ও স্বতন্ত্র প্রার্থী এমদাদুল হক ইমদাদ।
আইনজীবি সমিতি সূত্রে জানা গেছে, সহ-সভাপতি পদে প্রার্থী হয়েছেন, মাহফুজুর রহমান, সৈয়দ রুহুল কুদ্দুস কচি, গাজী মুহা.মনজুর কাদের আশিক, মাহাবুবুর রহমান মাহবুব ও এস এম আব্দুর রাজ্জাক। যুগ্ম সম্পাদকের দুটি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন রিনা আখতার মিলি, ওজিহুর রহমান, তাহমিদ আকাশ ও কামরুন নাহার কনা।
সহকারী সম্পাদক পদে প্রার্থী হয়েছেন ডেজিনা ইয়াসমিন, সিরাজুল ইসলাম সাগর ও গোলাম মোস্তফা সুমন। ক্রীড়া ও সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মুস্তাকিম মোস্তফা খান ও শামীম আহমেদ চৌধুরী। সদস্য পদে প্রার্থী হয়েছেন সুদীপ্ত কুমার, জাকির হোসেন, উবায়ের হোসেন ও শামস ইমরান। গ্রন্থাগার সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন কামরুল হাসান সোহেল।
