, , ,

যশোরে পিঠা উৎসব উদ্বোধন করেন এমপি নাবিল

আরো খবর

নিজস্ব প্রতিবেদক: যশোর: যশোর জেলা মহিলা সংস্থার কার্যালয়ে দিনব্যাপী পিঠা উৎসব হয়েছে। শুক্রবার (১৪ জানুয়ারি) পিঠা উৎসবে প্রধান অতিথি হিসেবে যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ উদ্বোধন করেন।
উৎসবটিতে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী।
সংগঠনের চেয়ারম্যান লাইজুজ্জামানের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মেহেদী হাসান মিন্টু, শ্রম বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল সবুর হেলাল, কৃষি বিষয়ক সম্পাদক আবু সেলিম রানা, তথ্য ও গবেষণা সম্পাদক ফারুক আহমেদ কচি, উপ-প্রচার সম্পাদক লুৎফুল কবীর বিজু, সদস্য কামাল হোসেন, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মঈন উদ্দিন মিঠু, উপ-তথ্য ও গবেষণা সম্পাদক বিপ্লব রায়, হৈবতপুর ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান আবু সিদ্দিক, সদর উপজেলা মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি আলমগীর হোসেন, মহিলা সংস্থার জেলা কর্মকর্তা ফারহান কিবরিয়া প্রমুখ।
উৎসবে রস পিঠা, পাকান পিঠা, দুধপুলি, পাটিসাপটা, গোলাপপুলি, পুটিং, হৃদয় হরণ, সিটারুটিসহ হরেক রকমের পিঠার সমাহার হয়।

 

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ