, , ,

যশোর শহরের খড়কিতে এক নারীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

আরো খবর

নিজস্ব প্রতিবেদক
যশোর শহরের খড়কিতে এক নারীকে ধর্ষণ চেষ্টার অভিযোগযশোর শহরের খড়কি এলাকায় এক নারীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার ভোরে। এ ঘটনার পর এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়েছে।
খড়কির শাহ আব্দুল করিম রোডে অবস্থিত একটি ছাত্রাবাসের নারী বাবুর্চি জানান, তিনি ভোরে রান্না করতে আসছিলেন। ছাত্রাবাসের সামনে পৌঁছালে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তি তাকে জোর করে ঝাপটে ধরে পাশের একটি নির্মাণাধীন ফাঁকা ঘরে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। পরে তিনি চিৎকার চেচামেচি করলে আশপাশের লোকজন জড়ো হয়। তখন ওই ব্যক্তি তাকে ছেড়ে দিয়ে পালিয়ে যায়।
এ ঘটনার পর ওই এলাকায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। বিশেষ করে ছাত্রাবাসে থাকা শিক্ষার্থীদের বিষয়টি ভাবিয়ে তুলেছে। তারা বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ