, , ,

শার্শায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ

আরো খবর

নিজস্ব প্রতিবেদক:

যশোরের শার্শায় আধিপত্য বিস্তার ও কন্যাদহ বাওড়ের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজন আহত হয়েছেন। সংঘর্ষের পর ৪-৫টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

রোববার (৯ আগস্ট) রাত ১টার দিকে উপজেলার কন্যাদহ গ্রামের গাইনপাড়ায় ইসমাইলের চায়ের দোকানের সামনে বিএনপির মফিকুল হাসান তৃপ্তি গ্রুপ ও নুরুজ্জামান লিটন গ্রুপের মধ্যে এ সংঘর্ষ হয়।

এ ঘটনায় লিটন গ্রুপের শরিফুল ইসলাম শরিফ (৩৫) আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সংঘর্ষ শেষে উভয় পক্ষের লোকজন ৪-৫টি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ঘটনাস্থল ত্যাগ করে বলে জানা গেছে।

খবর পেয়ে শার্শা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

এ প্রসঙ্গে শার্শা থানার পুলিশ বলছে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এখনো কেউ অভিযোগ করেনি অভিযোগ করলে ব্যবস্থা নেওয়া হবে।

আরো পড়ুন

সর্বশেষ