, , ,

সুলতান পদক পাচ্ছেন চিত্রশিল্পী ড. আব্দুস সাত্তার

আরো খবর

নিজস্ব প্রতিবেদক, নড়াইল:
এ বছর সুলতান পদক-২০২৬ পাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের প্রাচ্যকলা বিভাগের সাবেক বিভাগীয় প্রধান ও বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনারারি প্রফেসর বরেণ্য চিত্রশিল্পী অধ্যাপক ড. মো. আব্দুস সাত্তার। (১০ আগস্ট, সোমবার) শিল্পী এস এম সুলতানের জন্মজয়ন্তী অনুষ্ঠানে এ পদক প্রদান করা হবে।

 

শিল্পী ড. আব্দুস সাত্তার ১৯৪৮ সালের ২ ফেব্রুয়ারি নাটোরের বড়াইগ্রাম উপজেলার চকবড়াই গ্রামে পিতা মোঃ নাজিরউদ্দিন সরকার ও মাতা আনেছা বেগমের ঘরে জন্মগ্রহন করেন। তিনি তাঁর শিল্পকর্মের জন্য ২টি স্বর্ণপদকসহ ৭টি আন্তর্জাতিক পুরস্কার লাভ করেন। একুশে পদকসহ জাতীয় পর্যায়ে পেয়েছেন ৯টি পুরস্কার। ২০টির অধিক প্রকাশনা রয়েছে তাঁর, যেগুলো কলেজ ও বিশ্ববিদ্যালয়ে রেফারেন্স বুক হিসাবে তালিকাভুক্ত।

 

ড. মো. আব্দুস সাত্তার নিজ জন্মস্থান বড়াইগ্রাম তেকে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেন। ১৯৬৪ সালে বড়াইগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয় থেকে তিনি এসএসসি এবং ১৯৬৬ সালে পাবনা এডওয়ার্ড কলেজ থেকে এইচএসসি পাশ করেন। এরপর চিত্রকলায় উচ্চশিক্ষার জন্য তিনি পাড়ি জমান রাজধানী ঢাকায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন চারুকলা ইনস্টিটিউট (বর্তমানে চারুকলা অনুষদ) থেকে ১৯৭১ সালে তিনি প্রথম স্থান অধিকার করে বিএফএ (ব্যাচেলর অব ফাইন আর্টস) ডিগ্রি লাভ করেন। পরবর্তীতে এমএফএ (মাস্টার অব ফাইন আর্টস) ডিগ্রি লাভ করেন এবং ২০০০ সালে পিএইচডি সম্পন্ন করেন। স্বাধীনতার পরেই ভারত সরকারের বৃত্তি নিয়ে তিনি চলে যান বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের শান্তিনিকেতন কলাভবনে। সেখানে ১৯৭৩ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত তিনি উচ্চতর শিল্পশিক্ষা গ্রহণ করেন।

 

১৯৮৭ সালে নিউ ইয়র্কের বিখ্যাত ‘প্রাট ইনস্টিটিউট’ থেকে ডিস্টিংশনসহ ছাপচিত্রে (চৎরহঃসধশরহম) এমএফএ ডিগ্রি অর্জন করেন। এছাড়া ভারতের চুনারে স্টোন কার্ভিং ক্যাম্প, আমেরিকার জর্জটাউন ইউনিভার্সিটিতে ইংলিশ লিটারেচার এবং দক্ষিণ কোরিয়া সরকারের স্কলারশিপে ভিজিটিং হিসাবে কোরিয়া ইউনিভার্সিটিতে কোরিয়া ল্যাংগুয়েজে অংশ গ্রহণ করেন। তাঁর চিত্রকলায় সৌন্দর্য থাকলেও তার পেছনে অনেক সময় চাপা কষ্ট, যন্ত্রণা এবং ১৯৭১-এর যুদ্ধের ক্ষতও পরোক্ষভাবে উঠে আসে।

 

প্রফেসর ড. আব্দুস সাত্তার কেবল একজন শিল্পীই নন, তিনি একজন কিংবদন্তি শিক্ষক। ১৯৭৪ সাল থেকে তিনি শিক্ষকতা শুরু করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের প্রাচ্যকলা বিভাগে তিনি দীর্ঘদিন বিভাগীয় প্রধান ও প্রফেসর হিসাবে দায়িত্ব পালন করেছেন। পরবর্তীকালে তিনি এই অনুষদের পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন অনারারি প্রফেসর হিসাবে দায়িত্ব পালন করছেন।

আরো পড়ুন

সর্বশেষ