, , ,

সদস্যপদে তৃতীয় লিঙ্গের একজন জয়ী

আরো খবর

 

কালীগঞ্জ(ঝিনাইদহ)প্রতিনিধি
ঝিনাইদহের শৈলকুপায় সদস্যপদে তৃতীয় লিঙ্গের একজন প্রার্থী নির্বাচিত হয়েছেন। শম্পা খাতুন পপি নামের এই প্রার্থী উপজেলার ১৫ নম্বর ফুলহরি ইউনিয়ন পরিষদের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের মহিলা সদস্য হিসেবে প্রতিদ্বন্দিতা করে জয়ী হয়েছেন।
শম্পা খাতুন হেলিকপ্টার প্রতীক নিয়ে ২ হাজার ১০১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দি ছাবিয়া খাতুন সূর্যমুখী প্রতীক নিয়ে ৫১৪ ভোট পেয়েছেন। এই ওয়ার্ডে মোট তিনজন প্রাথী প্রতিদ্বন্দিতা করেন।
শম্পা খাতুন বলেন, ফুলহরি গ্রামে তাঁর বিয়ে হয়েছিল। তাঁর সংসার করা হয়নি। মাঝেমধ্যে এই গ্রামে আসেন এবং এই ইউনিয়নের ভোটার। তা ছাড়া করোনাকালে তিনি মানুষের বিপদে-আপদে পাশে থেকেছেন। এলাকার সাধারণ মানুষই তাঁকে নির্বাচনে অংশ নিতে বলেন। সেভাবেই তাঁর নির্বাচনে অংশ নেওয়া। মানুষ যে আশা নিয়ে তাঁকে ভোট দিয়েছেন, সেই আশা পূরণে তিনি কাজ করে যাবেন বলে জানান।
এর আগে তৃতীয় ধাপের নির্বাচনে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ত্রিলোচনপুর ইউপিতে চেয়ারম্যান পদে তৃতীয় লিঙ্গের নজরুল ইসলাম ঋতু নির্বাচিত হন।

 

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ