, , ,

সাতক্ষীরায় দুর্যোগ ব্যবস্থাপনায় গণমাধ্যমের ভূমিকা বিষয়ক কর্মশালা

আরো খবর

সাতক্ষীরা প্রতিনিধি :
প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক দুর্যোগ ঝুঁকি হ্রাস ও জলবায়ু পরিবর্তন অভিযোজনে গণমাধ্যমের ভূমিকা নিয়ে সাতক্ষীরায় এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ২৩ জুলাই ২০২৬ সকাল ১১টায় শহীদ নাজমুল সরণির *ম্যানগ্রোভ সভা ঘরে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

‘*Strengthening Disability-Inclusive Disaster Management and Climate Resilience Communities Project . এর আওতায় কর্মশালার আয়োজন করে অ্যাক্সেস বাংলাদেশ ফাউন্ডেশন। এতে সহযোগিতা করে কমনওয়েলথ ফাউন্ডেশন।

সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মনিরুল ইসলাম মিনি-এর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় উপস্থিত ছিলেন সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান উজ্জ্বল।
এসময় আরও উপস্থিত ছিলেন সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রুহুল কুদ্দুস, বর্তমান যুগ্ম সম্পাদক আমিরুজ্জামান বাবু, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ বিশ্বাস অর্থ সম্পাদক মুহা. জিল্লুর রহমান, সাহিত্য ও ক্রীড়া সম্পাদক আখতারুজ্জামান বাচ্চু, সাংবাদিক গোলাম সরওয়ার, আবু বকর, ইদ্রুজ্জামান ইদ্রিস, ইব্রাহিম খলিল, এসকে কামরুল হাসান, এস.এম সাদনান রহমান সহ প্রেসক্লাবের অন্যান্য সদস্য ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

কর্মশালায় প্রকল্পের পক্ষ থেকে উপস্থিত ছিলেন এজেন্ট অফ ইনক্লুশন অফিসার বিল্ড্রেন রেমা, প্রজেক্ট অফিসার আবু বক্কার সিদ্দিক এবং প্রকল্পের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।

কর্মশালায় বক্তারা বলেন, দুর্যোগের সময় প্রতিবন্ধী ব্যক্তিরা সবচেয়ে বেশি ঝুঁকি ও বৈষম্যের শিকার হন। আশ্রয়কেন্দ্রে যাওয়া, তথ্য পাওয়া, উদ্ধার ও ত্রাণ বিতরণের ক্ষেত্রে তারা নানা প্রতিবন্ধকতার মুখোমুখি হন। তাই দুর্যোগ ঝুঁকি হ্রাস, প্রস্তুতি, উদ্ধার ও পুনর্বাসন কার্যক্রমে প্রতিবন্ধী ব্যক্তিদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা এখন সময়ের দাবি।

বক্তারা আরও বলেন, জনসচেতনতা সৃষ্টি এবং সঠিক তথ্য প্রচারের মাধ্যমে এ বিষয়ে সামাজিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন আনতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। প্রতিবন্ধী ব্যক্তিদের কথা, তাদের সমস্যা ও সম্ভাবনা গণমাধ্যমে গুরুত্ব দিয়ে তুলে ধরতে হবে।

বক্তারা জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্ত করে কার্যকর ও টেকসই পরিকল্পনা গ্রহণের ওপর জোর দেন। তারা বলেন, প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক দুর্যোগ ব্যবস্থাপনা ও জলবায়ু সহনশীল সমাজ গঠনে গণমাধ্যম, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং সংশ্লিষ্ট সব পক্ষকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

আরো পড়ুন

সর্বশেষ