, , ,

স্কুলের আয়ার সাথে পরকীয়া, পাইকগাছায় প্রধান শিক্ষককে মারপিট

আরো খবর

পাইকগাছা(খুলনা) প্রতিনিধি:
‎পাইকগাছায় পরস্ত্রী কে নিয়ে ফুর্তি করার জের হিসেবে স্বামী পলাশ গাজী জামায়াতে ইসলামীর মনোনীত গড়ইখালী ইউপি চেয়ারম্যান প্রার্থী ও পাইকগাছা ভিলেজ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিচুর রহমানকে বেধড়ক মারপিটের অভিযোগ পাওয়া গেছে।ঘটনাটি ঘটেছে উপজেলার ভিলেজ পাইকগাছা গ্রামে ।

অভিযোগে জানা যায়, পাইকগাছা উপজেলার ভিলেজ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনিচুর রহমান আয়া মারুফার সাথে প্রেমজ সম্পর্কে জড়িয়ে পড়ে। তারা দীর্ঘদিন গোপনে অনৈতিক সম্পর্ক সৃষ্টি করে। যা নিয়ে স্কুলসহ এলাকার লোকজন অবগত হয়। আয়া মারুফার আয়া মারুফার স্বামী পলাশ বিষয়টি জানার পর তার স্ত্রী মারুফাকে চাকরি না করার জন্য বা অবৈধ সম্পর্ক বন্ধের জন্য স্ত্রী মারুফার ওপর চাপ প্রয়োগ করেন। এসব বিষয় নিয়ে স্কুল কর্তৃপক্ষ একাধিকবার সালিশ করেছেন।

 

এরপরও তাদের প্রেমজ সম্পর্কের ঘাটতি হয়নি। একপর্যায়ে মারুফা ছেলে-মেয়ে ও স্বামীর সংসার ছেড়ে দেয়। কিন্তু শিক্ষক আনিচুর রহমানের সঙ্গে সম্পর্ক ছাড়তে নারাজ হয়। ফলে মারুফা তার স্বামী পলাশের সংসার ছেড়ে তালাক দিয়ে স্কুল শিক্ষক আনিচুর রহমানের সঙ্গে হাবুডুবু খেতে থাকে। এর আগে এলাকাবাসী হাতেনাতে বিষয়টি ধরে ফেলে। তখন বিষয়টি বিভিন্ন পত্রপত্রিকা ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হয়। এরপর পলাশ তার ছেলে-মেয়ে নিয়ে তার স্ত্রীকে ফিরিয়ে নেওয়ার চেষ্টা চালিয়ে আসছে, যাতে তার ২৮ বছরের সংসার ফিরে পাওয়ার চেষ্টা অব্যাহত থাকে। এদিকে স্কুল শিক্ষক আনিচুর রহমান বিভিন্নভাবে পলাশ গাজীকে ভয়ভীতি, হুমকি-ধামকি ও রাজনৈতিক দলীয় ক্ষমতার দাপট দেখান এবং জামায়াত-শিবিরের নেতাকর্মীদের দিয়ে পলাশের ব্যবসাপ্রতিষ্ঠানে ভয়ভীতি দেখান।

সে কারণে মঙ্গলবার সকালে পলাশ গাজীর বাড়ীর সামনে পাইকগাছা ভিলেজ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক আনিচুর রহমানকে দেখে তর্কবিতর্ক শুরু করে। একপর্যায়ে পলাশ আনিচুর রহমানকে ধরে মারপিট শুরু করে। ওই সময় লোকজন ছুটে এসে শিক্ষক আনিচুর রহমানকে উদ্ধার করে। অতঃপর আনিচুর রহমান ৯৯৯-এ পুলিশের সহায়তা চান।

কিছুক্ষণের মধ্যে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পলাশ ও আনিচুর রহমানকে থানা হেফাজতে নিয়ে আসে। পরবর্তীতে উভয় পক্ষ আপস করার শর্তে থানায় মুচলেকা দিয়ে মুক্তি পায়। বিষয়টি মুহূর্তেই টপ অব দ্য পাইকগাছায় পরিণত হয়েছে।

 

আরো পড়ুন

সর্বশেষ