, , ,

সড়ক দুর্ঘটনায় সাংবাদিক রুহুলের ভাই সোহেলের মৃত্যু, শোক

আরো খবর

 

কেশবপুর প্রতিনিধি
কেশবপুরে প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি রুহুল কুদ্দুসের ভাই তৌফিক হাসান সোহেল (৩৮) সড়ক দুর্ঘটনায় মারা গেছেন।
নিহতের ভাই রুহুল কুদ্দুস বিষয়টি নিশ্চিত করেছেন।
সোমবার বিকেলে চুকনগর-খুলনা মহাসড়কের চুকনগর বটতলা নামক স্থানে বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত তৌফিক হাসান সোহেল খুলনা থেকে ডাক্তার দেখিয়ে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন।
রুহুল কুদ্দুস বলেন, মরদেহ খুলনার ডুমুরিয়া থানা পুলিশের কাছ থেকে আমরা বাসায় এনেছি। আগামীকাল সকালে তার নামাজে জানাজা শেষে
পারিবাারিক গোরস্তান কেশবপুর পৌরএলাকার ভোগতি নরেন্দ্রপুরে দাফন করা হবে।
তিনি বলেন, আমাদের কোনও অভিযোগ না থাকায় পুলিশ মরদেহ হস্তান্তর করেছে।
জানতে চাইলে কেশবপুর থানার ওসি বোরহান উদ্দীন বলেন, বিষয়টি ডুমুরিয়া থানার অধীনে। আমাদের এ ব্যাপারে কিছুই জানা নেই।
এদিকে, সাংবাদিক রুহুল কুদ্দুসের ভাই তৌফিক হাসান সোহেলের অকাল প্রয়াণে শোক বিবৃতি দিয়েছেন কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান ও সাধারণ সম্পাদক জয়দেব চক্রবর্ত্তী।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ