কেশবপুব (যশোর) প্রতিনিধি:
যশোরের বসুন্দিয়া হতে মনিরামপুর-কেশবপুর-সাগরদাঁড়ী হয়ে সাতক্ষীরারর সুন্দরবন পর্যন্ত রেলপথ নির্মানের দাবীতে সোমবার বিকালে কেশবপুর প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খাঁনের সভাপতিত্বে শহরের শহীদ দৌলত বিশ্বাস চত্ত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে একাত্বতা ঘোষনা করে বক্তব্য রাখেন, কেশবপুরউপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যন এইচ এম আমির হোসেন, কেশবপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জয়দেব চক্রবর্ত্তী, সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হোসাইন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি অধ্যক্ষ মশিউর রহমান, কেশবপুরউপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক ও বার বার নির্বাচিত পৌর কাউন্সিলর বিশ্বাস শহিদুজ্জামান, সাগরদাঁড়ী আবু শারাফ সাদেক কারিগরি কলেজের প্রভাষক কানাইলাল ভট্রাচার্য্য। কেশবপুর প্রেসক্লাবের যুগ্ম-সম্পাদক উৎপল দে’র সঞ্চলনায় আরো বক্তব্য রাখেন, কেশবপুরউপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গৌতম রায়, সৈয়দ আকমল আলী, মফিজুর রহমান নান্নু, ছাত্রলীগের যুগ্ম আহ¦ায়ক হাবিবুর রহমান খাঁন মুকুল প্রমুখ। মানববন্ধনে রাজনৈতিক সামাজিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ একাত্বতা প্রকাশ করেন।
