, , ,

চাকরি ফিরে পেতে স্কুল শিক্ষকের সংবাদ সম্মেলন

আরো খবর

প্রতিনিধি
চাকরি ফিরে পেতে সংবাদ সম্মেলন করেছে জাহিদুল ইসলাম নামে এক স্কুল শিক্ষক। তিনি আজ যশোর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, যশোরের ঝিকরগাছার এম এল মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান আজাদের চক্রান্তে স্কুলে প্রবেশ করতে পারছেন না। প্রধান শিক্ষককের দাবিকৃত ১৫ লাখ টাকা দিতে না পারার কারণে তাকে স্কুলে ঢুকতে দেওয়া হচ্ছে না।
তিনি বলেন, সরকারি বিধি মোতাবেক তাকে ২০১৩ সালের ২০ মে তাকে নিয়োগ দেওয়া হয়। কিন্তু এমপিও না হওয়ার কারণে তাকে কয়েক বছর বিনা বেতনে চাকরি করেছেন।
তিনি আরও বলেন, তার বাবা একজন ভ্যান চালক। তার পক্ষে প্রধান শিক্ষকের দাবিকৃত এত টাকা দেওয়া সম্ভব না।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ