প্রতিনিধি
যশোরের মণিরামপুরে কিসমত চাকলা মাধ্যমিক বিদ্যলয়ের নবনির্মিত ৪ তলা একাডেমিক ভবন উদ্বোধন করা হয়েছে। পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্ট্রাচার্য্য গতকাল এই ভবন উদ্বোধন করেন। এসময় তিনি বলেন, বর্তমান সরকারের উন্নয়নের সুফল পেতে শুরু করেছে মানুষ। বদলে গেছে মানুষের জীবন জীবিকার মান। ২ কোটি ৮৮ লাখ টাকা ব্যয়ে শিক্ষা ও প্রকৌশল বিভাগ ভবনটি নির্মাণ করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
