, , ,

চৌগাছায় ব্যারেল ভর্তি ডিজেল জব্দ, জরিমানা

আরো খবর

চৌগাছা (যশোর) প্রতিনিধি: যশোরের চৌগাছায় পাচারের সময় ব্যারেল ভর্তি ডিজেল জব্দ করা হয়েছে। গেপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালান উপজেলা নির্বাহী অফিসার ফারজানা ইসলাম। এসময় ডিজেল পাচারকারীকে জরিমানা করা হয়।

মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে শফি স্টোরের স্বত্বাধিকার হাজী লিয়াকত হোসেনের দোকান থেকে একটি ব্যাটারি চালিত চার্জার ভ্যানে ব্যারেল ভর্তি ২শ’ লিটার ডিজেল নিয়ে শার্শা উপজেলায় শালকোনা গ্রামে যাচ্ছিল। চৌগাছা- শার্শা সড়কের হুদা নামক স্থান থেকে মোবাইল কোর্টের মাধ্যমে ওই ডিজেল জব্দ করা হয়। পরে হাজী লিয়াকত হোসেনকে ১০ হাহার টাকা জরিমানা করা হয়।

আরো পড়ুন

সর্বশেষ