
নিজস্ব প্রতিবেদক: মহান ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস ২০২৬ উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় মণিরামপুর উপজেলা-এর মধ্যে প্রথম স্থান অর্জন করেছে ঐতিহ্য মনি ঘোষ। তিনি মণিরামপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা।
উপজেলা পরিষদের মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ঐতিহ্য মনি ঘোষের হাতে পুরস্কার তুলে দেন ৮৯ যশোর-৫ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য গাজী এনামুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সম্রাট হোসেন।
এসময় মণিরামপুর উপজেলা পরিষদ-এর কর্মকর্তাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বিজয়ীর মা হিরা মনি ঘোষও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
ঐতিহ্য মনি ঘোষের পিতা পলাশ ঘোষ বলেন, আমার মেয়ের জন্য সবাই আশীর্বাদ করবেন। এভাবে যেন সে আরও এগিয়ে যেতে পারে।
অনুষ্ঠানে বক্তারা ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে শিক্ষার্থীদের সৃজনশীল ও সাংস্কৃতিক চর্চায় আরও মনোযোগী হওয়ার আহ্বান জানান।
