আব্দুস সবুর আল আমিন, কপিলমুনি (খুলনা): খুলনার পাইকগাছা প্রধান সড়ক দখল করে বালি বাঁশের ব্যবসা চলছে। কাশিম নগর বাজার থেকে আগর ঘাটা বাজার পর্যন্ত রাস্তার দুই ধারে বালি বাঁশের ব্যবসায়ীদের দখলে রয়েছে। এতে জন ভোগান্তির পাশাপাশ প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা।
সরেজমিনে দেখা যায়, খুলনার পাইকগাছা প্রধান সড়ক কাশিম নগর বাজারের সড়কের ওপর দুই পাশে বালির স্তুপ করে রাখা হয়েছে। এছাড়া কাশিম নগর নতুন মাছকাটা সিংবাড়ির সামনে কপিল মুনি ভরত চন্দ্র হাসপাতালের দুই ধারে গোলাবাড়ি রাস্তার দুই ধারে ও আগরঘাটা বিধা মারির রাস্তার দুই ধারে সড়কের উপর বালি ও বাঁশ লোড আনলোড করতে গিয়ে সড়কে যানজটের সৃষ্টি হয়।
পাইকগাছা উপজেলা প্রশাসন মোবাইল কোর্টের মাধ্যমে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিযান চালিয়ে ব্যবস্থা নিলে এই অবৈধ কার্য ক্রম বন্ধ করা যাবে বলে মনে করেন এলাকার সচেতনমহল।

