রবিবার, ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১০ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

পচাঁ ভাত টাটকা ভাতের সাথে বিক্রি:যশোরে নাজমা হোটেলকে লাখ টাকা জরিমানা

আরো খবর

নিজস্ব প্রতিবেদক:যশোর শহরের জেস টাওয়ার সংলগ্ন এম কে রোডের নাজমা হোটেলে বিশেষ অভিযান চালিয়ে ১ লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সদস্যরা।

 

রোববার (২৯ মার্চ ২০২৬) দুপুরে এক অভিযানে হোটেলটিতে অস্বাস্থ্যকর পরিবেশে পচা খাবার বিক্রি এবং খাবারে ক্ষতিকর রাসায়নিক ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। অভিযানকালে দেখা যায়, আগের দিনের পচা ভাত টাটকা ভাতের সঙ্গে মিশিয়ে বিক্রি করা হচ্ছিল। এছাড়া রুটি ও পরোটার খামিতে অনুমোদনহীন ঝুঁকিপূর্ণ কেমিক্যাল ব্যবহার করা হচ্ছিল।

 

 

এ কারণে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইনে নাজমা হোটেলকে একলাখ টাকা জরিমানা করা হয়।
অভিযানে অধিদপ্তরের যশোরের সহকারী পরিচালক মোঃ সেলিমুজ্জামানসহ কোতোয়ালি থানা পুলিশের সদস্যরা অভিযানে উপস্থিত ছিলেন।

 

 

আরো পড়ুন

সর্বশেষ