প্রতিনিধি:
অনেক দিন পর দেবলিনা সুর দোলার গান শুনে মুগ্ধ হলেন যশোরে দর্শক শ্রোতা।পদ্মা সেতু উদ্বোধনের বর্নিল অনুষ্ঠান স্মরীয় করে রাখতে শনিবার শহরের ঐতিহাসিক রওশন আলী মঞ্চে আয়োজন করা হয় সাংস্কৃতিক সন্ধ্যা। জেলা প্রশাসন আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান আকর্ষন ছিল বর্তমান সময়ের জনপ্রিয় শিল্পী দোলা। এমনিতে দিনভর ছিল বাধভাঙ্গা খুশির জোয়ার। তার উপর দোলার মিষ্টি মধুর কন্ঠে একাকার হয়ে যান তার ভক্ত অনুরাগীরা। এমএসটিপি স্কুলের মেধাবি শিক্ষার্থী সংগীত জগতের উচ্চ আসনে নিজেকে স্থান করে নিয়েছেন। এক সময় যশোরে সাংস্কৃতিক সংগঠন চাদের হাট ছিল যার ভাত বাড়ি। তিনি এখন সংগীতের আলো ছড়াচ্ছেন রাজধানী ঢাকায়। বাংলাদেশ টেলিভিশনসহ বিভিন্ন জনপ্রিয় চ্যানেলে তাকে নিয়মিত দেখা যায়।
