পাইকগাছা (খুলনা) ।।

পাইকগাছায় ক্লাইমেট -স্মার্ট প্রযুক্তির মাধ্যমে খুলনা কৃষি অঞ্চলের জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্পের অবহিতকরণ ও পরিকল্পনা গ্রহণ কর্মশালা সোমবার সকালে পাইকগাছা উপজেলা কৃষি অফিসে অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু। বিশেষ অতিথি ছিলেন পাইকগাছা পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী ও শিহাব উদ্দিন ফিরোজ বুলু।কি নোট স্পীকার ছিলেন ক্লাইমেট -স্মার্ট প্রযুক্তির মাধ্যমে খুলনা কৃষি অঞ্চলের জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্পর পরিচালক শেখ ফজলুল হক মনি। বক্তব্য রাখেন, উপজেলা প্রকৌশলী হাফিজুর রহমান, উপজেলা সমাজসেবা অফিসার সরদার আলী আহসান, চেয়ারম্যান আব্দুস সালাম কেরু, সাংবাদিক আলাউদ্দীন রাজা, কৃষক কার্তিক চন্দ্র রায়
