বেনাপোল (যশোর) প্রতিনিধি:
টানা ৭ দিন বন্ধের পর মঙ্গলবার সকাল থেকেই স্থলবন্দর বেনাপোল দিয়ে আমদানি রফতানি চালু হয়েছে। বন্দর ও কাষ্টমসের কার্য্যক্রমও শুরু হয়েছে। বন্দর শ্রমিকেরা যোগ দিয়েছেন কাজে। ঈদুল ফিতর শবে কদর ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে সাতদিন ছুটি শেষে কাজ শুরু হওয়ায় বন্দর ব্যাবহারকারীদের মধ্যে ফিরছে কর্মচাঞ্চল্য।
বন্দর ব্যাবজারকারী ও শ্রমিােরা টানা বন্ধের পর সচল হয়েছে স্থলবন্দর। ফলে খুশি তারা।সুপারিসহ বিভিন্ন পন্য নিয়ে ভারতে যাচ্ছেন তারা।
বেনাপোল সিএন্ডএফ এজেন্ট ষ্টাফ এসোসিয়েশনের সাধারন সম্পাদক সাজেদুর রহমান ও বন্দর.কাষ্টম সংশ্লিষ্টরা জানান ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত ঈদের ছুটি ঘোষণা করা হয়। সব মিলিয়ে টানা সাত দিন ছুটিতে বন্দর এলাকায় অচলাবস্থার সৃষ্টি হয়।।তবে জাতীয় রাজস্ব বোর্ডের এক আদেশে ঈদের দিন ছাড়া অন্য দিনগুলোতে আমদানি-রপ্তানি সংক্রান্ত কার্যক্রম সীমিত আকারে চালু রাখার নির্দেশনা দিলেও। তেমন কোন কাজ হয়নি বলে জানান বন্দর ব্যাবহারকারীরা।
বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষ জানান, ঈদের ছুটি শেষে বন্দরের কার্যক্রম চালু হয়েছে। টানা কয়েকদিনের ক্ষতি পুষিয়ে নিতে রাত দিন কাজ সচল থাকবে বলে জানান বন্দর কর্তৃপক্ষ।
