, , ,

বাঁকড়ায় সড়কে জলাবদ্ধতা দুর্ভোগে পথচারী

আরো খবর

সাব্বির হোসেন: যশোরের ঝিকরগাছা উপজেলার বাঁকড়া ইউনিয়নের বাঁকড়া-খোর্দা পাকা সড়ক থেকে মাটশিয়া উত্তরপাড়া জামে মসজিদ পর্যন্ত ইটের সলিং সড়কে দীর্ঘদিন ধরে জলাবদ্ধতার সৃষ্টি হওয়ায় জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে।

সরেজমিনে দেখা যায়, সড়কটির বিভিন্ন অংশে বৃষ্টির পানি জমে থাকায় রাস্তা প্রায় জলাশয়ে পরিণত হয়েছে। এতে পথচারী, শিক্ষার্থী ও মসজিদে নামাজ আদায় করতে যাওয়া মুসল্লিদের চলাচল ব্যাহত হচ্ছে। বিশেষ করে শিশু ও বয়স্কদের চলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এলাকার বাসিন্দা আব্দুল খালেক তার পুকুরের পাড় নির্মাণের সময় রাস্তার স্বাভাবিক পানি নিষ্কাশনের পথ বন্ধ করে দেন। ফলে সড়কের পানি বের হতে না পেরে দীর্ঘদিন ধরে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টিতেই পানি জমে সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ছে।

এলাকাবাসী জানান, বিষয়টি সংশ্লিষ্টদের একাধিকবার অবহিত করা হলেও এখন পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণ না করা হলে বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা করছেন তারা।

এ বিষয়ে এলাকাবাসী স্থানীয় ইউপি সদস্য, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং বাঁকড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। পাশাপাশি সড়কটির জলাবদ্ধতা নিরসনে দ্রুত ব্যবস্থা গ্রহণ করে জনসাধারণের স্বাভাবিক চলাচল নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।

আরো পড়ুন

সর্বশেষ